একটি মানবিক, সভ্য, দক্ষতা সম্পন্ন ও যুগোপযোগী অগ্রগামী জাতি গঠনে শিক্ষা অপরিহার্য। শিক্ষা শুধু মানবিক মূল্যবোধ ও জ্ঞান অর্জনের মাধ্যম নয়, শিক্ষা মানুষের অন্তর্নিহিত সম্ভাবনা ও মেধার পরিপূর্ণ বিকাশ ঘটায়। যথাযোগ্য শিক্ষার মাধ্যমে একটি আধুনিক ও প্রগতিশীল জাতি গঠনের জন্য প্রয়োজন সুশৃঙ্খল, মানসম্পন্ন আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকার মিরপুরের বিশাল জনগোষ্ঠীকে শিক্ষার আলোয়ে উদ্ভাসিত করার জন্য আলহাজ্ব ছালেমউদ্দিন সাহেব ১৯৬৮ সালে প্রতিষ্ঠা করেন বশির উদ্দিন আদর্শ স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি প্রায় অর্ধশতাব্দীর বেশি সময় ধরে...
বশির উদ্দিন আদর্শ স্কুল এন্ড কলেজ ঢাকা মহানগরীর মিরপুরের প্রাণকেন্দ্র আহম্মদনগর পাইকপাড়ায় এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি ১৯৬৮ সালে মাধ্যমিক শাখা ও ১৯৯৫ সালে কলেজ শাখায় রূপান্তরিত হয়। দীর্ঘদিন যাবৎ এ প্রতিষ্ঠানটি সুনামের সাথে এলাকার মানুষের শিক্ষা সেবা প্রদান করে আসছে। আমি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানটির শিক্ষার মান অবকাঠামোগত পরিবেশ ও প্রতিষ্ঠানের কার্যক্রমে আরো গতিশীলতা আনায়নে সর্বাত্মক সচেষ্ট থেকেছি। গতানুগতিক একঘেয়েমি শিক্ষার পরিবেশ থেকে শিক্ষার্থীদের মুক্তি...
মিরপুরের পাইকপাড়ার দানবীর আলহাজ্জ ছালেম উদ্দিন সাহেব অত্র এলাকার ছেলে-মেয়েদের লেখাপড়ার কথা চিন্তা করে তার বাবা মরহুম বশির উদ্দিন সাহেবের নামে ১৯৬৮ সনে "বশির উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়টি” প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই অত্র এলাকার গরিব অসহায় ছেলে মেয়েরা এ বিদ্যালয়ে পড়াশোনা... বিস্তারিত